হোম
নির্বাচিত কলাম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ: প্রতিবন্ধীরা পাচ্ছেন ১০০ কোটি টাকার ভবন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০১৯ ৯:৪৩ পূর্বাহ্ণ

special-child-home-mknewsbd

ফাইল ছবি

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সুবর্ণ ভবন খুলে দেওয়া হচ্ছে কাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করবেন। মঙ্গলবার আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দিবস (আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস) পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ডিসেম্বর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ১৫ তলাবিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপেস্নক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসিক সুবিধা দিতে ১০০ কোটি টাকা ব্যয়ে এ বহুমুখী ‘সুবর্ণ ভবন’ নির্মাণ করা হয়েছে। ভবনটির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এ ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে ডিজঅ্যাবল কেয়ার ইউনিট, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, অটিজম রিসোর্স সেন্টার, নিউরো-ডেভেলপমেন্টাল সমস্যাযুক্ত ব্যক্তির থেরাপিভিত্তিক সেবা ও কাউন্সিলিং, কারিগরি ও সাধারণ প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম। অন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইনক্লুসিভ স্কুল, ডে-কেয়ার সেন্টার, শিশুদের খেলাধুলার ব্যবস্থা, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কক্ষ, লাইব্রেরি, মাল্টিপারপাস হল, কনফারেন্স রুম, ক্যাফেটেরিয়া, নামাজের স্থান, প্রতিবন্ধী ব্যক্তি-প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন দ্রব্য সামগ্রীর প্রদর্শন ও বিক্রয় ব্যবস্থা রয়েছে এ ভবনে।’ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, এই ভবনে ৩০০ প্রতিবন্ধী ছেলে ও ৩০০ মেয়ের লেখাপড়া ও থাকার ব্যবস্থা রয়েছে।’ সার্ভের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ১৭ লাখের মতো প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, দেশে মোট ১২ ধরপনা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

যারা প্রতিবন্ধী জরিপের আওতাভুক্ত হয়েছেন, তারা প্রতি মাসে ৭৫০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। তারা যতদিন জীবিত থাকবেন ততদিনই তারা পেতে থাকবেন। যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তারা শিক্ষা উপবৃত্তি পেয়ে থাকেন। তারা ৭০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত উপবৃত্তি পেয়ে থাকেন। আমরা প্রায় এক লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি দিয়ে থাকি।’ সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমানে ১০ লাখ প্রতিবন্ধী ব্যক্তির জন্য বরাদ্দ করা ভাতার পরিমাণ হলো ৮৪০ কোটি টাকা। যা ২০০৮-০৯ অর্থবছরের চেয়ে পাঁচগুণ বেশি।’ এবারই প্রথম দিবস পালনের ব্যাপ্তি উপজেলা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে জানিয়ে নুরুজ্জামান আহমেদ বলেন, এ বছর দিবসের প্রতিপাদ্য-অভিগম্য আগামীর পথে (দ্য ফিউটার ইজ অ্যাকসেসিবল)। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 7 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 15 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 15 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক