admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০১৯ ১:২৪ অপরাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুরাতন মাটির ঢিবি কাটার সময় আনুমানিক ৬০ বছর পূর্বের একটি অক্ষত মৃ-ত-দেহের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে। এলাকাবাসী জানান, সোমবার অভিরামপুর গ্রামে কয়েজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩/৪ ফিট নিচে একটি মতদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। লাশটির কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। লাশটির কোন পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
তবে গ্রামবাসীদের ধারণা লাশটি কোন পরহেজগার ব্যক্তির হতে পারে। সে কারণেই হয়তো লাশটি নষ্ট হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ লাশটি দেখার জন্য ভিড় করে। পরে মৃ-ত-দেহটি আবার দা-ফ-ন করা হয়। অভিরামপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফিট মাটি কাটার পরেই লাশটি দেখতে পায়। লাশের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোন দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,লাশটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।