হোম
তথ্য ও প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রয়োজন ইউনিক প্ল্যাটফর্ম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৯ ৮:১০ পূর্বাহ্ণ

plok-mknewsbd

ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য প্রযুক্তির এই যুগে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রয়োজন ইউনিক প্ল্যাটফর্ম। আর ডিজিটালাইজেশনের মাধ্যমে সেই প্ল্যাটফর্ম তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিএস) মিলনায়তনে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৮ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ যেনো আগামীতে আইসিটিতে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটালাইজেশনের মাধ্যমে ইউনিক প্ল্যাটফর্মে আনা হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চালিকাশক্তি এআই, রোবটিক্স, বিগডাটা, ডাটা অ্যানালাইটিকস তথা ইমার্জিং টেকনোলজির চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করে সুফলগুলো কাজে লাগিয়ে কীভাবে জাতীয় লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা যায়, সে বিষয় বিবেচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৮ প্রণীত হয়েছে।

পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সেতুবন্ধন রচনা করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,প্রাইভেট সেক্টরে সক্ষমতা গড়ে তুলতে সরকার পলিসি সাপোর্টসহ সম্ভাব্য সবকিছুই করছে। বাংলাদেশে প্রস্তুতকৃত সফটওয়্যার, সার্ভিস ও পণ্য বিশ্বজুড়ে পৌঁছে দিতে মেইড ইন বাংলাদেশ নীতিমালা তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার মতামত ও সহযোগিতার মাধ্যমে এ নীতিমালা চূড়ান্ত করা হবে।

সেমিনারে সমৃদ্ধির সোপানে বাংলাদেশ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আমিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএসর নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, টেকনো হ্যাভেন কোম্পানি লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড সিইও হাবিবুল্লাহসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 5 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 5 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 13 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 13 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক