admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৯ ১০:০৮ পূর্বাহ্ণ
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নানা ধরণের কুটুক্তি এবং কিছু মানুষের নিসচা চেয়ারম্যানের কুশপত্তলিকা দাহ, ফেসবুকে অশালীন মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে নিরাপদ সড়ক চাই, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

Thakurgaon Nirapod Sarak Chai Man Assembling
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জেলা শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত এই মানব বন্ধন ও প্রতিবাদ সভায় আবু মহী উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন নিসচা ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, সদস্য মাসুদ আহমেদ সুবর্ণ, দুর্ঘটনা গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান , সহসভাপতি প্রদীপ গুপ্ত, দপ্তর সম্পাদক কামাল হোসেন মামুন, গোলাম রসুল, হামিদুর রহমান, ফারাজানা, শাপলা আখতার প্রমূখ। বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নানা ধরণের কুটুক্তি এবং কুশপত্তলিকা দাহ করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই মানুষটি ২৭ বছর ধরে সড়কে দুর্ঘটনা রোধে কাজ করে যাচ্ছেন। পরিসংখ্যান অনুসারে প্রতিদিন কুড়িজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন, দেশে প্রায় ১১ লাখ যান লাইসেন্স বিহীন সড়কে চলাচল করছে। কিন্তু শুধু চালকই নয় পথচারীকেও নিয়ম মেনে চলাচল করতে হবে। পথচারী-চালক সকলে ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকটাই রোধ সম্ভব হবে।