হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে পরিবহন ধর্মঘট শ্রমিকদের পক্ষে দুই সাবেক মন্ত্রী,সরকারও কঠোর অবস্থানে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৯ ৬:২৩ পূর্বাহ্ণ

dhormoghot-mknewsbd

ফাইল ছবি

ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ নতুন এক আইনকে কেন্দ্র করে বাংলাদেশে পরিবহন শ্রমিকদের একাংশ যে ধর্মঘট শুরু করেছে, তাতে পেছন থেকে সমর্থন যোগাচ্ছেন সরকারেরই দুই সাবেক মন্ত্রী। অন্যদিকে এই আইন স্থগিত রাখার দাবি নাকচ করে দিয়ে সরকারও অনড় অবস্থান নিয়েছে। নতুন সড়ক পরিবহন আইনের বিরুদ্ধে শেরপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল,পিরোজপুরসহ ১০টির বেশি জেলায় বাস মালিক শ্রমিকরা কোন আগাম ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে রেখেছেন দুইদিন ধরে। তাদের পাশাপাশি এখন পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদও বুধবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে। ঐক্য পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম বলছিলেন, নতুন আইনে জেল জরিমানা অনেক বেশি হওয়ায় তারা এর বিরোধিতা করছেন।

বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ও মালিকদের প্রধান দু’টি সংগঠনের দু’জন শীর্ষ নেতা শাজাহান খান এবং মসিউর রহমান রাঙ্গা। তারা দুজনেই আওয়ামী লীগের জোট সরকারের মন্ত্রী ছিলেন। শাজাহান খান এবং মসিউর রহমান রাঙ্গা দুজনেই বিবিসিকে জানিয়েছেন, তাদের দু’টি সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট বা কর্মবিরতির কোন কর্মসূচি নেয়া হয়নি। কিন্তু তারা আবার একইসাথে একথাও জানিয়েছেন যে, শ্রমিকদের দাবিকে তারা সমর্থন করেন

বাংলাদেশে সড়কপথে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না কোনভাবেই

বাংলাদেশে সড়কপথে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না কোনভাবেই

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, সরকারের গঠিত কমিটিতে তারা আইনটিতে বিভিন্ন অপরাধের ব্যাপারে জরিমানা কমানোসহ বেশ কিছু সংশোধনী প্রস্তাব করেছিলেন। সেই আলোচনা যখন চলছে তার মধ্যেই আইনটি কার্যকর করা হয়েছে। একজন ড্রাইভারকে যদি ৫লাখ টাকা জরিমানা করা হয়, তারপক্ষে সেই টাকা দেয়া সম্ভব নয়। চালককে ৮ম শ্রেণী এবং তার সহকারীকে পঞ্চম শ্রেণী পাস হতে হবে। এখন একজন দীর্ঘদিন সহকারীর কাজ করে তারপর চালক হলে সে ৮ম শ্রেণীর সার্টিফিকেট কোথায় পাবে? এটা শিথিল করার কথা আমরা বলেছি। এগুলোসহ আরও কিছু বিষয়ে সংশোধনীর প্রস্তাব আমরা দিয়েছি। নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আইনটি সংসদে উত্থাপন করা হয়েছিল এক বছরেরও বেশি সময় আগে।

এতদিন পর তা কার্যকর করা হলে বাস ট্রাকের মালিক শ্রমিকরা যানবাহন বন্ধ করে দিয়ে কেন সংকট তৈরি করছেন-এমন প্রশ্ন তুলেছে যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারি সংগঠনগুলো। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী দেশে ৭০ লাখের মতো বাস ট্রাক চালকের মধ্যে প্রায় ৫০ লাখের নিবন্ধন বা লাইসেন্স নেই। আর ৬০ শতাংশ বাস,মিনিবাসের ফিটনেস নেই। এসব সমস্যার জন্য নতুন আইনে বড় অংকের জরিমানা গুনতে হবে। এটি একটি ভীতি তৈরি করেছে এবং মূলত এই কারণেই মালিক শ্রমিকরা বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন মনে করছেন যাত্রী কল্যাণ সমিতির নেতা মোজাম্মেল হক চৌধুরী।

নিরাপদ সড়ক আন্দোলন: কী ঘটেছিল ধানমণ্ডিতে?

নিরাপদ সড়ক চাই আন্দোলন নামের একটি সংগঠনের পরিচালক ফারিহা ফতেহ বলছিলেন, কথায় কথায় যানবাহন বন্ধ না করে মানুষকে দুর্ভোগে না ফেলে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। আপনি আইন ভঙ্গ করবেন, এটার জন্য আপনাকে জবাবদিহিতার আওতায় আনা যাবে না, এটাওতো ঠিক না। কোন সুনির্দিষ্ট বিষয়ে আপত্তি থাকলে আপনারা সরকারের সাথে বসেন, আলোচনা করেন। কিন্তু এভাবে যানবাহন বন্ধ করে দিয়ে দেশের বিপদ ডেকে আনলাম, মানুষকে দুর্ভোগে ফেললাম-এটা ঠিক নয়।

সড়কে নিরাপত্তার দাবিতে বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছিল গত বছর

সড়কে নিরাপত্তার দাবিতে বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছিল গত বছর

তবে বিভিন্ন সময় সাধারণ মানুষকে জিম্মি করে স্বার্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন শাজাহান খান।তিনি বলেছেন, পরিবহন শ্রমিক মালিকরা সাধারণ মানুষকে জিম্মি করেছে না। তারা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করবেন বলে তিনি উল্লেখ করেছেন। মানুষকে জিম্মি করার অভিযোগ সঠিক নয়। শ্রমিকরা তাদের সমস্যা তুলে ধরে। কোন সমাধান না হলে তখন গিয়ে আন্দোলনের প্রশ্ন আসে।এদিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিকসহ সব পক্ষের সাথে আলোচনায় বলেছেন, কাউকে শাস্তি দেয়ার জন্য এই আইন করা হয়নি। এর বিভিন্ন ক্ষেত্রে জরিমানার বিষয় এখন সহনীয় পর্যায়ে রেখে অর্থ্যাৎ আপাতত কিছুটা কম জরিমানা করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 8 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 16 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 16 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক