admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ নিখোঁজ হওয়ার তিন দিন পর মঙ্গলবার রাতে (১৮ জানুয়ারি) রাতে পাসির রিসের সুঙ্গেই আপি আপি নদীতে ২২ বছর বয়সী এক মালয়েশিয়ান মহিলার লাশ ভাসতে দেখা গেছে। মহিলা, মিসেস খু ই জু, যিনি মালয়েশিয়ার কেদাহ এলাকার ছিলেন। যানাজায় গত রবিবার সন্ধ্যায় চাই চিতে কাজ শেষ করে বের হওয়ার পরে নিখোঁজ হয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০মিনিটের দিকে, সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ) বলেছে যে এটি সুঙ্গেই আপি অ্যাপিতে নদীতে তাঁর লাশ ভাসতে দেখে এলাকার মানুষ উক্ত লাশ উদ্ধারের জন্য কল সিভিল ডিফেন্সকে কল দিয়ে ছিলো। এসসিডিএফ কর্মকর্তারা আসার পর সেই মহিলার লাশ নদীতে ভাসতে দেখেন এবং তারা পানি থেকে লাশটি উদ্ধার করে।
সিভিল ডিফেন্স কর্মীরা বিষয়টি জানান। সিঙ্গাপুরপুলিশ আলাদা ভাবে জানিয়েছে যে তারা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১১মিনিটের দিকে সাহায্যের জন্য একটি কল পেয়েছিল। উক্ত মহিলাকে ঘটনাস্থলেই একজন প্যারামেডিক ডাক্তার মৃত ঘোষণা করেছিলেন। পুলিশ বলেছে যে তারা মুল ঘটনা তদন্ত করছেন ধারণা করছে পরিকল্পিত হতে পারে তদন্ত চলছে।
মিস খু-এর খালা মিসেস হুয়াং ইয়ানিং চীনা ভাষার কাগজ লিয়ানহে জাওবাওকে বলেছেন যে রবিবার সন্ধ্যা ৬ টার দিকে কাজ ছেড়ে যাওয়ার পরে তাকে শেষবার চাই চি ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিপরীতে বাস স্টপে পরিচিত ব্যক্তি তাঁকে দেখে ছিলো। দুই সহকর্মীও বাসস্টপে বাসের জন্য অপেক্ষামান ছিলেন। তারা তাকে একটি বাসের দিকে যেতে দেখে ছিলেন যে বাসটি এসেছিলো অপর দিকে তাঁদের বাস চলে আসায় অন্য বাসে উঠার সময় তাঁরা আর লক্ষ করেনি যে সে ঐ বাসে উঠেছে কিনা তা নিশ্চিত
করে বলতে পারেননি। মিসেস হুয়াং যখন রাত ১০ টায় কাজ থেকে বাড়ি ফিরে আসেন এবং বুঝতে পারেন যে মিসেস খু এখনও বাড়িতে নেই, তখন তিনি তার প্রতিবেশীদের সহযোগিতা চেয়েছিলেন। তিনি চা চি রোডেও গিয়েছিলেন, যেখানে মিসেস খু কাজ করতেন, তাকে খুঁজতে।
সোমবার বেলা ২টার দিকে মিস হুয়াং মিসেস খু নিখোঁজ একটি থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত করেছেন। মিসেস খু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভের পরে সিঙ্গাপুরে চলে আসেন এবং সেপ্টেম্বরের শেষে একটি টিউশন সেন্টারে সহকারী চাইনিজ শিক্ষক হিসাবে চাকরি পেয়েছিলেন, জাওবাও জানিয়েছে। তিনি মিসেস হুয়াং এর সাথে থাকতেন বলে জানা যায়, যিনি ক্যাটারিংয়ে কাজ করেন, তোয়া পেওহে। মিস খু তার লিঙ্কডইন পৃষ্ঠা অনুসারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টুঙ্কু আবদুল রহমান থেকে বাণিজ্য অ্যাকাউন্টিংয়ে স্নাতক করেছেন।
মিসে খু-এর মা, গৃহিণী হুয়াং ইয়াঞ্জি, বুধবার জাওবাওকে জানান, তিনি মঙ্গলবার রাতে এই খবর পেয়েছেন এবং তিনি শোকাহত।
তিনি বলেছেন যে তিনি বুঝতে পেরেছেন যে মিসেস খু-এর সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র অনুপস্থিত ছিল এবং কর্তৃপক্ষ তার আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেছে। বুধবার, মিসেস খু-এর বোন, ঝি শুয়াং একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন যে ২২ বছর বয়সী বোনকে হারিয়ে একটি স্টার্টাস পোস্ট দিয়েছেন। বোন মিসেস খুর সাথে তার শেষ কলটির কথা মনে পড়ে যে তাঁর বোন তাঁকে বলে ছিলো যে একদিন সে চলে যাবে।
মিসেস খু ঝি শুয়াং যিনি লজিস্টিকসে কাজ করেন সংবাদ মাধ্যমকে বলেছেন যে তার বোন ছোট থেকেই একজন সদয় এবং উষ্ণ ব্যক্তি ছিলেন, সর্বদা অন্যকে তার সেরাটা দিতেন। ভাগ্য আমাদের এমন নির্মম সময়ে এনেছে আমাদের সময়কে মাত্র ২০ বছরের মধ্যে সীমাবদ্ধ করেছে। তিনি সবসময় আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন এবং বোনের এই অকাল মৃত্যুর মুল রহস্যের কারণ উদ্ঘাটন করে দোষী ব্যক্তির শাস্তি দাবী জানান।