admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
দেয়াল জুড়ে তোমার স্মৃতি
চোখমেলে তাকিয়ে দেখি সারাদিন
হুট করে চলে যাবে বলনি তো কোন দিন
অবসর আমার এখন অনেক
নেই তো তাড়া কাজের
মেঘে মেঘে ঢাকা আকাশটা
চোখের জলে ভিজে উঠে।
ঝাপসা চোখে তাকিয়ে থাকি
পথটা আজ বড় অচেনা লাগে
পায়ে পায়ে হেটে চলি
স্মৃতিরা জড়িয়ে রাখে।
রাত্রি নিঝুম
বসে বারান্দাতে
মিটমিট গজ্বলা তারাগুলোর মাঝে
চোখের তারায় খুঁজি তোমাকে।
জানি তুমি ফিরবে না আর
স্মৃতিরা জড়িয়ে ধরে বার বার
চোখের জল শুকিয়ে যাবে একদিন
বুকের নদী চির বহমান।