হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০১৯ ৬:৫৫ পূর্বাহ্ণ

thk-meeting-mknewsbd

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি কৃষ্টপুর মুন্সিপাড়া এলাকার ঠাকুরগাঁও-গড়েয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে ১১ নভেম্বর স্থানীয়রা ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন, সালন্দর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য লতিফা বেগম, রহিমানপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ফাহিম উদ্দিন, আরাজি সিংপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,ইসলামী শ্রমিক আন্দোলন জেলা কমিটির সভাপতি আব্দুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল সহ স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় আরাজি কৃষ্টপুর মুন্সিপাড়া এলাকায় দেহ ব্যবসা পরিচালনা করে আসছে আজিমা খাতুন সাথী ও তার মেয়ে পাখি আক্তার। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও সাথী ও তার মেয়ে পাখি ওই এলাকায় নিয়মিত মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনা করছে। তাই দ্রুত সময়ের মধ্যে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ ও সাথী ও পাখিকে এলাকা থেকে উচ্ছেদের দাবি জানান বক্তারা। এর আগে শহরের শান্তিনগর, খালপাড়া ও সালন্দর ইউনিয়নের বাংলাদেশ বেতারের পাশে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা পরিচালনা করতেন আজিমা খাতুন সাথী ও তার মেয়ে পাখি আক্তার। পরে স্থানীয় লোকজন তাদের ওই এলাকা থেকে উচ্ছেদ করে দেয়।
আরাজি কৃষ্টপুর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা খায়রুল আলম বলেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় সাথী ও পাখি এলাকায় দেহ ব্যবসা চালিয়ে আসছে। বাঁধা দিতে গেলে তারা স্থানীয়দের লাঞ্ছিত করে। তাই প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, কেউ যদি অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেজন্য স্থানীয়দের সহযোগিতা চান তিনি। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চেয়ারম্যান মাহবুব আলম মুকুল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সত্য নয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 9 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 17 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 17 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক