হোম
আন্তর্জাতিক

মিয়ানমারে স্বাস্থ্যসেবা খাত বিভক্ত হয়ে পড়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ২:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

আন্তর্জাতিকঃ মিয়ানমারে স্বাস্থ্যসেবা খাত বিভক্ত হয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ এখন রাষ্ট্রীয় হাসপাতালের বাইরে গোপনে সেবা দিচ্ছেন, যারা সামরিক জান্তা সরকারের বিরোধী। এসব ডাক্তার ও নার্সরা জান্তার বৈধতাকে চ্যালেঞ্জ করে জাতীয় ঐক্য সরকারের প্রতি অনুগত হয়ে কাজ করছেন। মিয়ানমারে গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে। জান্তা সরকারের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ শুরু হয়েছিল স্বাস্থ্যকর্মীদের দিয়ে, যারা রাষ্ট্র পরিচালিত হাসপাতাল বয়কটের ঘোষণা দিয়েছিল। তারাই প্রথম রাস্তায় বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন।

এটিকে সাদা কোট বিপ্লব বলে আখ্যায়িত করা হয়। এরপর থেকেই জান্তার সাথে চিকৎকদের সাংঘর্ষিক পথ রচিত হয়েছে। ফলে মিয়ানমারের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বেশিরভাগ অংশ এখন জান্তা সরকারের নিয়ন্ত্রণহীন। অনেক এলাকায় ৭০ শতাংশেরও বেশি স্বাস্থ্যকর্মী তাদের চাকরি, হাসপাতাল ও রোগী দেখা বাদ দিয়েছে বলে মনে করা হয়। এটি একটি কঠিন নৈতিক সিদ্ধান্ত ছিল। একজন সিনিয়র চিকিৎসক একটি চিঠিতে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটকে বিষয়টি জানিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলছেন, চিকিৎসক হিসাবে আমাদের কর্তব্য হল রোগীদের যত্ন নেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া। কিন্তু আমরা কীভাবে একটি বেআইনি, অগণতান্ত্রিক এবং নিপীড়নমূলক সামরিক ব্যবস্থার অধীনে তা করতে পারি? তিনি বলছেন, পঞ্চাশ বছরের পূর্ববর্তী সামরিক শাসন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ব্যর্থ হয়েছে। চিকিৎসাসেবায় গেড়ে বসেছে বৈষম্য। রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবাকে পাচ্ছে না। আমরা এই অবস্থায় ফিরে যেতে পারব না।

ইয়াঙ্গুন নার্সিং ইউনিভার্সিটির একজন শিক্ষক গ্রেস। তিনি বলছেন, স্বাস্থ্যকর্মীরা সকলেই সিডিএমে (নাগরিক অবাধ্যতা আন্দোলন) যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি সন্ধ্যা ৮টায় আমরা স্কুলের সামনে হাঁড়ি বাজিয়ে বিপ্লবী গান গাইতাম। আমরা ক্ষুব্ধ হয়েছিলাম, নির্বাচনে হেরে যাওয়ার পর তারা কীভাবে আমাদের নেতাকে গ্রেপ্তার করতে পারে?

গ্রেস ছিলেন হাজার হাজার চিকিৎসা কর্মীদের মধ্যে একজন, যিনি শুধু চাকরি ছাড়েননি, বাসস্থানও হারিয়েছেন। কিন্তু আহতদের সাহায্য করার জন্য প্রতিবাদেও যোগ দিয়েছিলেন। গ্রেস বলছেন, কেউ গুলিবিদ্ধ হলে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম। আমাদের সবচেয়ে বড় উদ্বেগ ছিল কীভাবে তাদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া যায়। সামান্য আঘাতের জন্য আমরা আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতাম এবং সেখানে তাদের চিকিৎসা করতাম।

গুলির আঘাতের জন্য মন্দির এবং মঠের কম্পাউন্ডগুলোতে গোপনে ক্লিনিক স্থাপন করেছি। এভাবেই গড়ে উঠেছে একটি ছায়া স্বাস্থ্য ব্যবস্থা। পদ্ধতিটি দেশজুড়ে হাজার হাজার স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হচ্ছে। ঝুঁকি নিতে ইচ্ছুক দাতব্য ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালগুলো কাজ করছে এই আন্দোলনের সাথে। জান্তার কাছ থেকে এড়াতে এনক্রিপ্ট করা যোগাযোগ অ্যাপ ব্যবহার করছে তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 56 minutes আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 8 hours আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 24 hours আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 1 day আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 2 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 5 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 5 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক