admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
চীনের সি আন শহর পুরোপুরি লকডাউন। যানাজায় তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় একটি শহরকে পুরোপুরি লকডাউনের আওতায় নিয়ে এসেছে চীনা কর্তৃপক্ষ। শনাক্ত হওয়া ওই তিন জনের শরীরে করোনার উপসর্গ ছিল না বলে জানানো হয়েছে। এর আগে আরো একটি শহর সম্পূর্ণ লকডাউন করে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সবশেষ চীনের ইউঝু শহরে এই লকডাউন দেওয়া হয়েছে। শহরটিতে ১১ লাখ লোক বাস করে।
ওই তিন রোগী শনাক্ত হওয়ায় রাতারাতি ইউঝু শহরে পরিবহন ব্যবস্থা এবং অত্যাবশ্যকীয় খাবারের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর থেকে দেশটির সি’আন শহরে একই ধরনের লকডাউন ঘোষণা করা হয়। এতে ঘরবন্দী হয়ে পড়েন সেখানকার ১ কোটি ৩০ লাখ মানুষ। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হওয়ার দাবি করা হয়।প্রসঙ্গত, চীনা কর্তৃপক্ষ এমন সময় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে যখন দেশটিতে চন্দ্র নববর্ষের উৎসব সমাগত।
একই সঙ্গে দেশটির রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিকের আসর। অবশ্য চীনের পক্ষ থেকে নিশ্চিয়তা দেওয়া হয়েছে যে, অলিম্পিক আসর উপলক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ উলপক্ষে হাজার হাজার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী কোভিড-১৯ বাবলে প্রবেশ করছেন। এখন থেকে তারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো ধরনের শারীরিক সংস্পর্শে যাবে না বলে জানানো হয়েছে।