হোম
আন্তর্জাতিক

চীনের জিনজিয়াংয়ে টেসলা,সমালোচিত মাস্ক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

চীনের জিনজিয়াংয়ে টেসলা, সমালোচিত মাস্ক। চীনের বিতর্কিত জিনজিয়াং অঞ্চলে শোরুম খোলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে সমালোচিত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে সংস্থাটি নতুন বছরের শুরুতে উরুমকি শহরে শোরুমটি খোলে। পদক্ষেপটি পশ্চিমা দেশগুলোতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে চীনে টেসলাকে স্বাগত জানানো হয়েছে।

চীনের বিরুদ্ধে দেশটির সম্পদ-সমৃদ্ধ পশ্চিমাঞ্চল তথা জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর জোরপূর্বক শ্রম ও গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। ইলন মাস্কের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও, যিনি ডিসেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেনের আইনে স্বাক্ষরিত একটি বিল স্পন্সর করেছিলেন। আইনে বলা হয়েছে, জিনজিয়াং থেকে আমদানিকৃত পণ্য জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি, বিষয়টি আমদানিকারক সংস্থাকে প্রমাণ করতে হবে। রুবিও বলছেন, জাতিহীন কর্পোরেশনগুলো চীনা কমিউনিস্ট পার্টিকে এই অঞ্চলে গণহত্যা এবং দাস শ্রম ঢাকতে সাহায্য করছে। অ্যালায়েন্স অফ আমেরিকান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বডির প্রেসিডেন্ট স্কট পল বলছেন, চীন জিনজিয়াংয়ে সাংস্কৃতিক গণহত্যায় জড়িত। সেখানে ব্যবসা করা টেসলার জন্য বিশেষভাবে ঘৃণ্য।

তবে টেসলা এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। জিনজিয়াংয়ে নতুন টেসলা শোরুমের উদ্বোধনে চীনের টুইটার ওয়েইবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। একজন লিখেছেন, জিনজিয়াংয়ে ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ নববর্ষ। অন্য একজন বলেছেন, টেসলা কিছু কোম্পানির বিপরীতে অবস্থান করছে। কারণ প্রতিষ্ঠানট জিনজিয়াংয়ের উন্নয়ন ও নির্মাণকে সমর্থন করে।

গত বছরের শেষের দিকে মার্কিন মাইক্রোচিপ জায়ান্ট ইন্টেল জিনজিয়াং থেকে পণ্য আমদানি না করার জন্য সরবরাহকারীদের আহ্বান জানিয়েছিল। জিনজিয়াংয়ে ব্যবসা করতে গিয়ে চাপের মধ্যে পড়ে খুচরা জায়ান্ট কোম্পানি নাইকি এবং এইচএন্ডএমও। গত বছর তুলা উৎপাদনে উইঘুর জোরপূর্বক শ্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। চীনের জিনজিয়াং অঞ্চলটি উইঘুর মুসলিম জনসংখ্যার আবাসস্থল। চীন সরকার সেখানে জোরপূর্বক শ্রম এবং গণহত্যার চালাচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরে প্রতিবেদনে উঠে আসে, চীন উইঘুরসহ কয়েক হাজার মুসলিম শ্রমিককে জিনজিয়াংয়ের তুলা ক্ষেতে কায়িকশ্রমে বাধ্য করছে। তবে বেইজিং বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 11 hours আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 1 day আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 1 day আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 2 days আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক