হোম
আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে কারফিউ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ৬:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে কারফিউ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। করোনার ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন ও ডেল্টার প্রভাবে ভারতে সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে একদিনের ব্যবধানে আক্রন্ত রোগী শনাক্তের হার ২১ শতাংশ বেড়েছে, যা রাজধানী নয়াদিল্লিতে ৫০ শতাংশে পৌঁছেছে। রোববার এসব তথ্য জানিয়েছে সেদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, বাংলাদেশের লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত শনিবার ৪ হাজার ৫১২ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানানো হয়েছে।

রাজ্যটিতে ২০ জনের দেহে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়েছে, বাকিদের বেশিরভাই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার, ৩ জানুয়ারি, থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সুনির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় নামা যাবে না। সন্ধ্যা ৭টার পর বন্ধ হয়ে যাবে ট্রেন চলাচল, সরকারি-বেসরকারি অফিসে অর্ধেক জনবল উপস্থিত থাকতে পারবেন।

প্রশাসনিক বৈঠকগুলো ভার্চ্যুয়ালি করতে বলা হয়েছে। তবে কাল থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। কার্যত রাজধানী কলকাতায় কারফিউ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, যা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। সরকারি নির্দেশনায় আরো বলা হয়েছে, কলকাতার মেট্রোরেলে যাত্রী বহন করতে হবে ধারণক্ষমতার অর্ধেক। সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত হওয়া যাবে না। বিউটি পার্লার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানাসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।

এর আগে ভারতজুড়ে ডেল্টার সংক্রমণের সুনামি বয়ে গেলে কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যা পরে শিথিল করা হয়। পূজাসহ বিভিন্ন উৎসবে স্বাস্থ্যবিধি না মানায় ফের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ জারি করা হলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৫৩ জন, মারা গেছেন ২৮৪ জন। এ ছাড়া গত নভেম্বর থেকে দেশটিতে প্রায় ১ হাজার ৫২৫ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়েছে, এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬০ জন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 13 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 15 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 1 day আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 1 day আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 3 days আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 3 days আগে

আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক