হোম
নির্বাচিত কলাম

কারবন্দি খালেদা জিয়ার সাথে সাক্ষাতের সম্মতি পেল ঐক্যফ্রন্ট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ৬:৪৬ অপরাহ্ণ

Khalada-oikko-mknewsbd

ফাইল ছবি

কারবন্দি বেগম খালেদা জিয়ার সাথে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। সোমবার ঐক্যফ্রন্টের অন্যতম এই শীর্ষনেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে বেরিয়ে নয়া দিগন্তকে একথা জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা ঐক্যফ্রন্টের ৯ জন নেতা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে চাই, সেটি আমরা তাকে জানিয়েছে। আমরা তাকে বলেছি, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নানা শঙ্কার কথা আমরা মিডিয়াসহ নানাভাবে জানতে পারছি। আমরা তার সাথে দেখা করে প্রকৃত শারীরীক অবস্থা জানতে চাই। রব জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বলেছেন, বেগম জিয়ার সাথে সাক্ষাত করতে তাদের কোন মানা নেই। এর আগে বিএনপির এমপিওরা তার সাথে দেখা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের বিষয়ে আইজি প্রিজনকে বলে দেবেন বলে জানান আসম আব্দুর রব।

বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাতের বিষয়ে অনুমতির জন্য সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন বিএনপি ও ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। আট সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারার একাংশের মহাসচিব নুরুল আলম ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফেরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

এদিকে মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে আবরার হত্যার প্রতবাদে ঐক্যফ্রন্টের পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি মেলেনি বলে জানান আবদুর রব। তিনি বলেন, সমাবেশ করা আমাদের নাগরিক ও সাংবাধিনাকি অধিকার। সেই অধিকার আমরা এখনো পাইনি। তবে আমাদের পরবর্তী করণীয় কি হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 10 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 18 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 18 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক