হোম
ধর্ম ও ইসলাম

পাকিস্তানে তৈরি হচ্ছে ২০০ কেজি স্বর্ণে সর্ববৃহৎ পবিত্র কুরআন শরিফ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ৯:০০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পাকিস্তানে তৈরি হচ্ছে ২০০ কেজি স্বর্ণে সর্ববৃহৎ পবিত্র কুরআন শরিফ। পাকিস্তানে প্রস্তুত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ কুরআন। এর প্রতিটি অক্ষর সাজানো হচ্ছে স্বর্ণ দিয়ে। পাকিস্তানের বিখ্যাত শিল্পী শহিদ রাসাম কুরআনটি প্রস্তুত করছেন। ফ্রেম ছাড়াই সাড়ে আট ফুট দৈর্ঘ্যের এবং সাড়ে ছয় ফুট প্রস্থের এ কুরআন তৈরি করতে ব্যয় হবে ২০০ কেজি স্বর্ণ। খালিদ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শহিদ রাসামের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, ৫৫0 পৃষ্ঠার এ কুরআনে শব্দ রয়েছে প্রায় ৮০ হাজার।

প্রতিটি পৃষ্ঠায় গড়ে ১৫০ শব্দ থাকবে। এগুলো তৈরি করতে প্রায় ২০০ কেজি স্বর্ণ এবং ২ হাজার কেজি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। অ্যালুমিনিয়াম নির্মিত শব্দগুলো স্বর্ণদ্বারা মোড়ানো (গোল্ড প্লেটেড) থাকবে। এ বিষয়ে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি এই শিল্পী বলেন, ২০২৫ সালের মধ্যে এ কুরআনটি সম্পন্ন করার ব্যাপারে তারা আশাবাদী। তবে এক্সপো ২০২০ দুবাইয়ে তিনি এ কুরআনের অংশ বিশেষ উপস্থাপন করবেন।

ছয় মাসব্যাপী অনুষ্ঠেয় এক্সপো ২০২০ দুবাই এই অঞ্চলের সবচেয়ে বড় আয়োজন। লক্ষ লক্ষ দর্শকের কাছে সৃজনশীল এ কাজটি তুলে ধরার জন্য তিনি এটিকে একটি খুবই উপযুক্ত ও সঠিক প্ল্যাটফর্ম বলে মনে করছেন। করাচির আর্টস কাউন্সিল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটসের অধ্যক্ষ শহিদ রাসাম বলেন, আমি এ আয়োজনে পবিত্র কুরআনের হৃদয় হিসেবে পরিচিত সূরা আর রহমানের অংশটুকু প্রদর্শন করবো।

দুবাই এক্সপোর থিম- কানেকটিং মাইন্ডস, কানেকটিং দ্য ফিউচারের (সংযোগকারী মন, ভবিষ্যতের সাথে সংযোগ সৃষ্টি করে) সাথে এ সূরার বিষয়গুলোও সামঞ্জস্যপূর্ণ। প্রতিভাবান এ শিল্পী জানান, এখন পর্যন্ত পবিত্র কুরআন কাগজ, কাপড় ও পশুর চামড়ার প্রচলিত পদ্ধতিতে লিপিবদ্ধ হয়েছে। আমি তাই ভিন্ন কিছু করার চ্যালেঞ্জ নেই এবং এখন পর্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছি। আমার এ প্রকল্পে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো একটি উচ্চমানের ক্যানভাসে অ্যালুমিনিয়াম ও স্বর্ণের প্রলেপ দিয়ে পবিত্র কুরআন লিপিবদ্ধ হচ্ছে।

তিনি বলেন, পবিত্র কুরআনটির আকার হবে ফ্রেম ছাড়াই সাড়ে ছয় ফুট বাই সাড়ে আট ফুট। বর্তমানে আমার ছাত্রসহ প্রায় ২০০ প্রতিভাবান শিল্পী এই প্রকল্পে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইকনিক প্রকল্পটি নিজে শুরু করলেও বন্ধুরা এই প্রকল্পে সাহায্য-সহযোগিতা করছে। আসলে এটি একটি বিশেষ ধরনের প্রকল্প এবং সমাজের সকল অংশের ব্যাপক সমর্থন ছাড়া অর্জন করা সহজ চ্যালেঞ্জ নয়। দুবাই এক্সপোতে এ কুরআনটি কোথায় প্রদর্শিত হবে- এমন প্রশ্নের জবাবে শহিদ রাসাম বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি। কারণ একজন পাকিস্তানি হিসেবে অবশ্যই আমি চাই, এটি পাকিস্তানি প্যাভিলিয়নে প্রদর্শিত হোক। তবে আরো কিছু অংশগ্রহণকারী দেশও এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তাই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 6 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 21 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 23 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক