admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২১ ৬:৪৯ পূর্বাহ্ণ
আকাশের নীচে নীল সামিয়ানা
নীল আকাশের রং হয়ে তুমি আসো আমার ঘরে
পায়ে লেগে থাকে কচি ঘাসের সবুজ
অনেক গাঢ় করে যখন কাজল পড়িয়ে দাও
দুচোখের জল টলমল আরশির মত শুকতারা হয়।
তুমি কি জানো কত সুগন্ধি লেগে থাকে
তোমার ওই মোহময় মৃদু স্পর্শে?
কত রহস্য থাকে ওই মেঘ কালো চুলে?
তোমার ভেজা পাপড়ি ঠোঁট আমার
চোখের দুপাতায় মৃদু আবেশ দিয়ে যায়
তুমি কি জানো তোমায় ভালোবেসে আমি শুদ্ধ হই?