admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
ঐ এক টুকরো প্রাণে কি লুকিয়ে আছে…?
ঐ এক টুকরো দৃষ্টিতে কি সম্মোহন আছে….?
আমি জানি না… সত্যি জানি না..
শুধু জানি কে যেন টুথ পেস্টের মত আমাকে টিপে টিপে বের করছে আমার ভেতর থেকে…
ঐ একটুকরো প্রাণে লীন হবার জন্য…
ঐ এক টুকরো নাকের নোলোকে…
আমি খুঁজে পাই দিনহাটাতে রাতের এক ফালি জানালা চুঁইয়ে আসা জ্যোৎস্নাকে…
আমার কোয়ার্টারের বিছানাতে..
আমার শয্যাসঙ্গী হবার জন্য…