admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ণ
আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ লাইফ সাপোর্টে। দেশের অন্যতম ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী রায়না মাহমুদ। রোববার দিবাগত রাতে তিনি জানান, চিকিৎসাধীন চঞ্চল মাহমুদের অবস্থার অবনতি হলে রোববার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে শনিবার রাত ৮টার দিকে হার্ট অ্যাটাক করেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এ ছাড়া ডায়াবেটিসজনিত জটিলতাও আছে। চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন আলোক চিত্রের অন্যতম পথিকৃৎ। তিনি সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন।
তিনি চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবি নিয়ে। এ ছাড়া বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গেও যুক্ত আছেন চঞ্চল মাহমুদ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||