admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
রাতগুলো আমাকে গিলে গিলে খায়
অজগর হাঁ
অনিদ্রা চোখ জাগায়
স্মৃতির সরণী
বিথার অতীত মাখা
রক্তবিমোক্ষণে অবিশ্বাস সবিস্ময়
বিছানায় উধাও ঘুম
প্রশ্নরা জেগে থাকে
চিন্তার বুকে
মাথার জালে তার বিস্তার
স্বপ্নরা দূরে চলে যায়
দেখি কান্নাভেজা চোখে
ঘর জানে এ অস্থিরতার যাপন
স্তব্ধ নীরবতায় তার লালন
জোনাকির ফসফরাস জ্বলে নেভে
বুনে চলে রহসি শোচন
দুয়ারে প্রিয় মাধবীলতার মুখ ভার
ভরসার ভাষা থাকে তার ফুলে