admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
কবিতার আকাশ,কবিতার আকাশ
মানুষের ভালবাসা একরাশ
কবিতার আকাশ,কবিতার আকাশ
রবিঠাকুরের ঝরাপাতার দীর্ঘশ্বাস
কবিতার আকাশ,কবিতার আকাশ
তোমার-আমার প্রেমময়তার উচ্ছ্বাস
কবিতার আকাশ,কবিতার আকাশ
একটুকু ছোঁয়া লাগার বাতাস
কবিতার আকাশ,কবিতার আকাশ
সভ্যতা,ভব্যতার দগদগে পোড়া লাশ
কবিতার আকাশ,কবিতার আকাশ
রাজনৈতিক চাপানউতোরের তুরুপের তাস
কবিতার আকাশ,কবিতার আকাশ
কবিমহলে পাইয়ে দেওয়ার বিভৎস উল্লাস
কবিতার আকাশ,কবিতার আকাশ
করোনা-র বিশ্বব্যাপী ভয়াবহ ত্রাস
কবিতার আকাশ,কবিতার আকাশ
আমার জীবনের অন্তিম শ্বাস