admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
কবি ও কবিতার আড়ালে দেখি
প্রেমার্তু হৃদয়ের প্রতিচ্ছবি।
কামনার জৌলুসে ভরা চোখের চাহনি
স্বেচ্ছাচারিতার উন্মাদনায় ধরাকে সরাজ্ঞ্যান করা।
নারী যদি হয় তার ভোগ বিলাসের সামগ্রী
আর মুখে বলি নারী মহান, নারী অমূল্য
এমন কবি ও কবিতা আমি বর্জন করলাম।
সাদা মনের মুখোশ আটা, স্নিগ্ধতার প্রলেপে আবৃত জীবন,
দু’টুকরো সাদা কাপড়ে জরানো দেহ
এ যেন শুভ্রতার কিয়দাংশ।
অন্ধকার বিছানায় সে যে কি বিবৎস, নগ্ন সঙ্গতা,
যা ছাড়া তার লেখাই হয় না।
সেখানে নারীতে নারীতে কোন ভেদাভেদ নেই,
ঘর আর পর সবই সমান
শুধু তাই নয় ঘরের চেয়ে যেন তার পরের অধিকারই বেশি।
তার যশ, ক্ষ্যাতি যেন তাকে সেই দাবিদার করে দিয়েছে।
এমন সন্মান কে আমি বর্জন করলাম।
তুমি লিখতে পার বলেই তুমি লেখক হয়েছো,
তোমার কল্পনা আছে বলই তুমি কবি হয়েছো,
ভাবনাতে তুমি এক নিমিষেই আকাশ থেক পাতালে নাম,
যেখানে তুমি অমৃত শুধার স্বাদ নিতে পার
সেখানে তুমি সামান্য যে কোন নারী তোমাকে পেতে হয় কেন?
তোমার আকাশ পরিমান শিক্ষা থাকলেও আমি মূর্খ থাকার অভিপ্রায়ে তোমাকে আমি বর্জন করলাম।