admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপনের কারণে ধীর গতি থাকবে ইন্টারনেট । ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপনের কারণে দেশে ৮ ঘণ্টা ইন্টারনেটের ধীরগতি থাকবে। সময়টা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজের জন্য নতুন এই রুট স্থাপন করা হবে। নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেবলে সঙ্গে এসইএ-এমই-ডব্লিউই-৪ সাবমেরিন কেবলের সংযোগ দেওয়া হবে।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, ওই সময় (শুক্রবার ০২-১০টা) গ্রাহকদের খুব একটা সমস্যা হবে না বলেই আশাকরি। কারণ এসইএ-এমই-ডব্লিউই-৫ দ্বিতীয় সাবমেরিন কেবল ও ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটরের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।