admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ
কোটি বছর দেখি না তোমায়, কেমন আছো?
বললে তুমি- ‘সামান্য দূরত্ব পাড়ি দিয়ে মুখোমুখি দাঁড়াও
‘দেখবে সময় কিছু নয়; প্রেম এক বিস্ময়’।
কাঁটাতার ডিঙিয়ে আসতে চাই; আশ্বাস পেলে
বললে তুমি-
‘গোপন কোষে জল যেমন থাকে নারকেলে
ভালোবাসা জন্ম নেয় একটু ভরসা পেলে’।
ভাঙনের রেখা যতো বাড়াও খুঁজে পাবে তুমি
উড়ু উড়ু মনে কার ছবি
সহজবোধ্যতার টানাপোড়েনে দুর্বোধ্য হয়ে ওঠে
জীবন ও প্রেম-প্রীতি।