admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫২ পূর্বাহ্ণ
আর যদি নাই আসো
ফুটন্ত জলের নভোচারী হয়ে —————————–
বাষ্পের সহিত যদি বাতাসের মতো- না-ই মেশো——-
সেও এক অভিজ্ঞতা অগণন কুসুমের কল্পনার দেশে ——
নীলাবর্ণ গোলাপের অভাবের মতো —————
আর যদি নাই আসো ——————————-
তোমার অভাব বুঝি, কে জানে হয়তো অবশেষে
বিগলিত হতে পারো কোনো একদিন ———————
আশ্চর্য নিদর্শনবহু আছে নদীর পানি মিসেছে সাগরে——
নিজের চুলের মৃদু ঘ্রাণের মতন তোমাকেও
হয়তো পাইনা আমি আমার সত্তায়————————-
দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছো মনের গহীন অরন্য হতে ——-
পূর্ণিমার তিথিতেও দেখি আমি———————
অস্ফুট লজ্জায় ম্লান ক্ষীণ চন্দ্রকলা উঠে থাকে——
গ্রহণ হওয়ার ফলে, এরূপ দর্শন বহু আছে————-
আর যদি নাই আসো ———————————–
দোষ দিবোনা নিজের সুখের জন্য ———————
এটুকু করার অধিকার তোমার আছে——————-
তবে তোমার চলার পথে অনেক কাটা——————
দেখে পথ চলো ফিরতে হবেনা ————————-
শূন্য থেকে যাবো হবোনা কারও————————