admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২০ ১১:৩৫ অপরাহ্ণ
জীবনের কিছু না বলা কথা থাকে———–
যা রয়ে যায় চিরকাল মনেই সংগোপনে ——
যে কথা বলতে পারলে জীবন ধারা——–
অন্য রকম হতে পারতো———————–
লতার মত বেড়ে ওঠা কিছু আবেগ————-
সংগোপনে কখন যেন হয়ে যায় মেঘ।———-
হৃদয়ের কিছু দুয়ার থাকে—————–
যার দরজা কোনদিন খোলা যায় না————-
নদীর মতো বয়ে চলা রূপালী মন—————–
কেউ জানে না হারায় যে সে কোথায় কখন——
দুচোখের কিছু জ্বালা থাকে—————–
যা কোনদিন ভোলা যায় না————-
কিছু স্মৃতি থাকে যা রয়ে যায় বুকের মাঝে————
তিরতির করে বেড়ে ওঠা কান্নার নোনা অশ্রুজলে–
যা শুধু দংশিত করে এই মনের রাজ্যে গোপনে।।