admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২০ ১২:১৫ অপরাহ্ণ
সাপ কিভাবে বশ করতে হয় আমি জানি…
একটু একটু করে…
ধৈর্য্য পুষে রেখে…
চোখে চোখ রেখে…
অসীম আস্থার অনুভব আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে…
এযুগে কেউ বশ মানে না…
সাপ মানে…
কারন খোলস ত্যাগ সবাই পারে না…
শুধু বিষ ধারণ করলেই বিষাক্ত হয় না…
প্রয়োগ চাই…
নীতা এখন নির্বিষ
কারন, নীতা জানত না আমি সাপুড়ে..
আমি বীন বাজাতে পারি