admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২০ ১০:৩০ অপরাহ্ণ
মন খারাপের হাওয়া যখন–
লাগে মনের পরে—-
অকারণে মনটা তখন—-
কেমন জানি করে।
কোন কিছু লাগে না ভালো—–
শুধু কান্না আসে—-
কোন কাজে মন বসে না—-
ব্যথার বন্যায় ভাসে।
কি যেন নেই কি খুঁজে মন—
সব হারিয়ে গেল—–
যে দিকে দেখি যা কিছু দেখি—-
সবই লাগে এলোমেলো।
আসলে তো কিছুই না——
এটাই মনের ধরন——
মাঝে মাঝে তাই যা কিছু হয়—
শুধু ই অকারণ।
ভুলে একদিন যাবো ঠিকি—
কষ্ট হলেও মনে——
ভেবে নিবো মিথ্যে প্রেমের জালে—-
গিয়ে ছিলাম ফেসে—–
ধোকা তুমি দিয়েছো আমায় —–
লাব হয়নি কোন ——-
নিজেই তুমি ঠোকে গেছো—–
তোমার দেওয়া চালে——