admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ
দুরন্ত স্তেপ, দীঘল ছায়া জুড়ে ছিল
খান-ই-খানানের স্মৃতি উপত্যকায়
খরেজম তৃপ্তি দেয় নতুন নারীর মতো
স্তেপ বিগত রমণ অভিলাষ
জুম্বিশ নেই পাংশু অবয়বে
আফসানা হয়তো ঝরে না
তেমন করে
আদরের সময় কলকলিয়ে
উঠতো যেমন
‘দাদ’ জমে কাঁড়ি , বিবেকের রন্ধ্র পাথর বুজিয়ে
স্নেহের নির্বাচন, বয়সের ব্যবধানে
ছুটছে অশ্ব, খান-ই-খানান পিঠে
ইউরাল চোখে লেগে
মাসকারা বেষ্টনী, হৃদয় তপ্তভূমি
পড়ে আছে খরেজমে
দেহটা অশ্বে আছে, লাগাম আর রেকাব
পড়ে আছে মাস্তার বাগানে
নীল চোখের অতিসে
লাগাম, রেকাব কী ছার
হৃদয় খাক হয়ে গেছে