admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২০ ৯:৪৩ অপরাহ্ণ
একটা কষ্ট,
একটা মানচিত্র এঁকে দিয়ে গেল!
আমি দেশ খুঁজে চলেছি ,ভালবাসার!
আমি নদী খুঁজে চলেছি, অভিমানের অশ্রু!
আমি পাহাড় খুঁজে চলেছি, দুঃখের শিলাজিতের!
আমি মালভূমি খুঁজে চলেছি, জবাব না পাওয়ার বেদনার!
আমি বনভূমি খুঁজে চলেছি, নাম না জানা পাখির আর্তনাদের!
বিনিদ্র রজনীর নিস্তব্ধতায় আমার কষ্ট ঝরাপাতার মর্মরধ্বনি ,
আমার বুকেই থাকল !
না, তোমায় দেবো না গো!