admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুন, ২০২০ ৩:১০ অপরাহ্ণ
রাতভর জেগে থাকি তোমার স্বপ্নে
এম চৌধুরী
————————————–
বিমূর্ত প্রেমের জৌলুস রঙ খেলে
জেগে আর ঘুমে শুধুই অঙ্কুরিত ভ্রম
আফ্রোদিতির আত্মা ভর করে দেহের গহীনে
একটু খানি জোছনা গায়ে মেখে তোমার অপেক্ষায় থাকি
সোনাপাখির আদি-অন্তে সুখ ছড়াবো বলে।
সুখের অফুরন্ত বৃষ্টি আচ্ছন্ন করে ডুবিয়ে দেয় আমায়–
তলিয়ে যায় স্বপ্ন — যেখানে পাখি নেই কেবলি তার আবেশ
বিষন্নতায় স্বপ্ন ভেঙে জ্যোৎস্নার উজ্জ্বলতায় গান হবে
ও পাখি, এসো জেগে আছি মহাকালের রথে,
তোমার ধ্রুপদী রঙে আমাকে সাজাবে বলে।
তুমি কোথায় হারিয়ে গেলে?
ভাসতে ভাসতে খেয়া এসে ভিড়ে ছিলো —-
তোমার খেয়া ঘাটে———————————–
সু-গন্ধ সঙ্গ পাবো বিজন ছায়ায় – ভালো বাসায় ভালো বাসায়
স্বপ্ন ভেঙ্গে দেখি আচ্ছন্ন করে রেখেছে চারি দিক
বিষন্নতায় স্বপ্ন ভেঙে জ্যোৎস্নার উজ্জ্বলতায়।।