admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২০ ৭:০০ অপরাহ্ণ
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এম চৌধুরী
———————————–
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হাওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া পাওয়া—
নাই বা রইলো কোনও আয়োজন
নেই তো কোনও কিছু প্রয়োজন-
মনের মাধুরী মিশিয়ে দিয়েছি
পেয়েছি পরম পাওয়া—
চেয়েছি কি পেয়েছি কি?
এই নিয়ে ভাবনা–
তুমি স্বপ্ন দেখিয়ে ছিলে —
মনে পড়ে সে কথা?
আজ তুমি সীমানার শেষ প্রন্তে —
আকাশ যেখানে গিয়ে মিলেছে—
হয়তো আর কখনো ফিরে পাবোনা–
তবুও ভাবি এই বুঝি তুমি এসে
কড়া নাড়বে দুয়ারে—-
এ আমার কল্পনা বাস্তবে তা হবেনা–
ভোর হলেই স্বপ্ন ভেঙ্গে যাবে–
সূর্য উঠবে জেগে–
স্মৃতির মাঝে সাজিয়ে রেখেছি তোমারে–
যখনি দেখতে ইচ্ছে করবে দেখে নিবো তোমারে—
তুমি জানতেও পারবেনা কখনো —
আমার মনের কথা—————————