হোম
নির্বাচিত কলাম

নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

মিরু হাসান || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁর সকল  শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। প্রেসক্লাবে আন্দোলনে অবস্থানরত শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা ও কেন্দ্রীয় নির্দেশনায় সোমবার থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

জানা যায়, সারাদেশের শিক্ষকরা গতকাল (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ২০% বাড়িভাড়া ভাতা, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার জন্য পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে প্রথম দিনে অংশগ্রহণ করেন নওগাঁর প্রায় ৮ শতাধিক শিক্ষক। সেখানে অংশগ্রহণরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি সারা দেশের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা করেন। সেই কর্মবিরতি ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন। এ সময় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস পরিচালনা করছেন না শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত অন্তবর্তীকালীন সরকার মেনে নেবেন তত দ্রুত আমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব। তাই আমাদের দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত করে দিন।

শহীদ মিনারে আন্দোলনে যাওয়া সাপাহার খঞ্জনপুর তালকুড়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুল হালিম বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় শহীদ মিনারে আমরা অবস্থান করছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাবো। আমার প্রতিষ্ঠানসহ আমাদের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

জেলার রাণীনগর উপজেলার শিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরজাহান বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আজ থেকে আমাদের স্কুলে কর্মবিরতি চলছে। যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের এই ন্যায্য দাবি মেনে নেবে না ততক্ষণ আমরা শ্রেণিকক্ষে ফিরে যাবো না।

জেলার পত্নীতলা উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোরশেদুল এবং সাধারণ সম্পাদক ও আকবর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বলেন, আমাদের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ আছে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।

জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মধবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের এই দাবি দ্রুত সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণি কার্যক্রম পরিচালনা করবোনা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক