হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরে টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন ও জেলা তথ্য অফিসের আয়োজনে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০৫০) সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে এই সংবাদ সম্মেলন ও কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দিনাজপুর সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস জানান, টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ৮ লাখ, ৯৩ হাজার ১২৮ জন শিশুকে বিনামূল্যের ১ ডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিটের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। শনিবার ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৪৭৭ জন শিশু নিবন্ধন সম্পন্ন করেছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যের ১ ডোজ টিকা প্রদান করা হবে। এই টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে ৩৬০ জন স্বাস্থ্যকর্মী বা টিকাদান কর্মী কাজ করবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের পরিচারক ডা. মোঃ সিরাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক, ফাহিমা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহাজান সিদ্দিক, দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ শরিফ ও দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক সাদিয়া আফরিন শেফা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ নাহিদ ও সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. আলামিন টাইফওয়েডের উপর একটি প্রামান্য চিত্র উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলন ও কর্মশালায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ, সিভিল সার্জন অফিস ও জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ও কর্মশালায় আরো জানানো হয়, টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার জন মৃত্যুবরণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের উন্নত দেশসমূহে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশী। The Global Burden of Disease-এর সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮০০০ জন মৃত্যুবরণ করে; যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত এক মাসব্যাপি সারা দেশে এই টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক