admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের সার্বিক তত্ত্বাবধানে
ইং ০১/১০/২০২৪ তারিখে এসআই মোঃ আবু হোসেন, নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ মিজানুর রহমান, এস আই নিরস্ত্র রেজাউল করিম, এস আই আসাদুজ্জামান, এএসআই মোশারফ ও ফোর্সসহ ডিবির একটি চৌকশ টিম পঞ্চগড় সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পঞ্চগড় থানাধীন ৩ নং সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের যুব উন্নয়ন অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ধরা হয়।
আসামী হলো :- ১। মো: নাঈম হোসেন (২৮), পিতা: মোঃ আনোয়ার হোসেন, সাং-ইসলাম বাগ বৈশাখী মোড়, ২। মো: মামুনুর রশিদ (৪১),পিতা ফজলে করিম, সাং ডোকরো পাড়া থানা ও জেলা পঞ্চগড়দেরকে ৩৩ (তেত্রিশ) পিস নেশা জাতীয় ইনজেকশন এ্যমপুল সহ ইং ০১/১০/২০২৪ তারিখ ২ টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।