হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয় প্রকল্পের ২০টি টিনের ঘর রাতারাতি উধাও

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কয়েকদিন আগে একসাথে অনেকগুলো ঘর থাকলেও সেটি এখন পরিণত হয়েছে আবাদি জমিতে। চাষ করা হচ্ছে- গো-খাদ্যের জন্য বিভিন্ন জাতের ঘাষ ও শাক-সবজি। পাশে ঘেঁষা দুটি ঘরে করা হয়েছে খামার। লালন পালন করা হচ্ছে গরু, ছাগল, মুরগি ও কবুতর। আর সরকারের দেওয়া ২০টি টিনের আবাসন প্রকল্পের ঘরগুলোর যাবতীয় মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে হিজরা নেতা রুবীর বিরুদ্ধে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ায় হিজরা জনগোষ্ঠীরদের জীবনমান উন্নয়নে ২০টি হিজরাকে ‘উত্তরণ’ গুচ্ছগ্রামের মাধ্যমে পূর্ণবাসন করা হয়। প্রত্যেক হিজরাকে দেওয়া হয় একটি করে টিনের ঘর। পরবর্তীতে মুজিববর্ষের উপহার হিসেবে দেওয়া হয় আরও ১০টি পাকা ঘর। প্রত্যেকটি ঘরে হিজরাদের বসবাস করার কথা থাকলেও থাকেন না তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্য হিজরারা বিভিন্ন জায়গায় থাকলেও পাশে উঠানো তিনতলা বিশিষ্ট বাড়িতে থাকেন হিজরা নেতা রুবী। বাকি আরও মুজিববর্ষের দেওয়া ১০টি পাকা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকেন বাইরে থেকে আসা সাধারণ মানুষ। খামারের কাজ করে দেওয়ার শর্তে রুবী ঘর দিয়েছেন তাদেরকে এমটি জানান তারা।
অপরদিকে ২০টি টিনের ঘর এখন আর নেই। এলাকাবাসী জানান, শুরু থেকে সেখানে সব ঘরগুলো দেখে আসছি। কয়েকদিন আগে রাতের আঁধারে ট্রাকে করে ঘর ভেঙে সব মালামাল নিয়ে গেছে। আর সেখানে গেলে তারা আমাদের সাথে উদ্ভট আর খারাপ আচরণ করে। তাই আমরা সেদিকে যাই না আর তাদের বিষয়ে কিছু বলতেও চাই না। এ বিষয়ে হিজরা নেতা রুবীর সাথে কয়েক দফায় কথা বলার চেষ্টা করলেও তিনি রাজি হননি। নারগুন ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, লোকমুখে বিষয়টি আমি শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আসলেই ঘরগুলো নেই। কে বা কাহারা সেগুলো বিক্রি করে দিয়েছে। তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা রাখছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপর আমি সেখানে যাই। এর আগে যে টিনের ২০টি ঘর ছিল তা আর নেই। দুটি ঘরে গরু ছাগল পালন করা হয়। সরকারি সম্পত্তি গোপনে বিক্রি করে গায়েব করে দেওয়া আইনের ব্যত্তয়। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক