হোম
অপরাধ

সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ,গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি এবং ইজি বাইক আটক করে বিজিবি। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর মাছিমপুর বিওপির টহল দল ১০ জানুয়ারি মঙ্গলবার ১২ টা ১০ মিনিটে সীমান্ত পিলার ১২০৭/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ নামক স্থান হতে (২৪ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬,০০০/- টাকা।
জেলার তাহিরপুর উপজেলয় লাউরগড় বিওপির টহল দল ৪ টায় সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে (১,৭০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩৪,০০০/- টাকা। একই উপজেলা লাউরগড় বিওপির টহল দল (৫:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে (১,৬০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩২,০০০/- টাকা।
জেলার দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও বিওপির টহল দল ৫ টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১২২৪/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও নামক স্থান হতে (৪৭ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০,৫০০/- টাকা। সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির টহল দল ৮টা ৩০মিনিটে সীমান্ত পিলার ১২১৫/৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সুনামগঞ্জ সদর উপজেলার (১নং) জাহাংগীর নগর ইউনিয়নের ইসলামপুর নামক স্থান হতে ১২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৮০,০০০/- টাকা। অপরদিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল (৯ জানুয়ারি) সোমবার ৬ টা ২০ মিনিটে সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে (১২৪ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১২,৪০০/- টাকা। দোয়ারাবাজার উপজেলার
বাগানবাড়ী বিওপির টহল দল ৮ টা সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৮ নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে (৮০ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৬০০/- টাকা।
একই দিনে তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০০/৬-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর নামক স্থান হতে ৬৩০ কেজি ভারতীয় কয়লা ও ২টি ইজি বাইক আটক করে, যার আনুমানিক মূল্য ৩,১২,৬০০/- টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পিবিজিএম পরিচালক মো: মাহবুবুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। সর্বমোট সিজার মূল্য- ১১,৮৭,১০০/- এবং আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও গরু, কয়লা, চিনি এবং ইজি বাইক শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 2 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক