admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
৭ ফেব্রুয়ারি রোববার করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই দিন রাজধানীর মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি টিকা নেবেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের ফাইল ছবি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনার টিকা নেওয়ার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এর আগে গত ২৭ জানুয়ারি বলেছিলেন যে, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হবে। ওই দিন সরকারের অনেক শীর্ষ কর্মকর্তা এই টিকা নেবেন।