admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৭:৩০ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে আবারো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আজ শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১ অক্টোবর থেকে প্রত্যেক বৃহস্পতিবার সিঙ্গাপুরে শিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট যাত্রীদের বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট (www.biman-airlines.com), ট্রাভেল এজেন্ট অথবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কেনার কথা বলা হয়েছে।