হোম
নির্বাচিত কলাম

১০ দফা দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি পালিত।

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরে ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) দিনাজপুর জেলা শাখা। বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভুতকরণের অপচেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনের মহাসড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনএ জেলা শাখা। অপরদিকে একই দাবিতে একই সময়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানবন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন থেকে অবিলম্বে তাদের ১০ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন-বিএনএ নেতারা। তাদের ১০ দফা দাবি মধ্যে উল্লেখযোগ্য হলো “বিগত ৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব ও যুগোপযোগী নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করা,
সুপারিনটেনডেন্ট পদকে যথাক্রমে ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেড এবং ৭ম গ্রেড থেকে ৫ম গ্রেডে উন্নীতকরণসহ নার্সিং সুপারভাইজার এবং নার্সিং-মিডওয়াইফারি ইন্সট্রাক্টর পদ ২টিকে অন্যান্য অধিদপ্তরের ন্যায় ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।

মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি লায়লা আরজুমান, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি মোছাঃ শাহনাজ পারভীন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন বক্তব্য রাখেন।
মানববন্ধনে মানববন্ধনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ, দিনাজপুর নার্সিং কলেজের ইন্সটাক্টর রাখি আক্তার, দিনাজপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক অঞ্জলি রানী সরকার, নার্সিং ইনস্ট্রাক্টর ও বিএনএ স্টান্ডিং কমিটির সদস্য ড. রুবিনা আক্তার, স্ট্যান্ডিং কমিটির সদস্য মোছাঃ সিদ্দিকা বেগম, মোছাঃ শহর বানু, নার্সিং ইন্সটাক্টর ফেরদৌসি বেগম, মাসুদা পারভীন, সিনিয়র স্টাফ নার্স শিউলি বেগম, তাবাসসুম আরা, মনিরা খাতুনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা, উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন “সেবা পরিদপ্তর” যা উন্নীত হয়ে বর্তমানে “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর” হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি জনকল্যানমূখী নার্সিং ব্যবস্থাপনা, নার্সিং শিক্ষা ও প্রশাসন সৃষ্টির লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা ও বাধা-বিপত্তি অতিক্রম করে নার্সিং ও মিডওয়াইফারি সেবাকে এগিয়ে নিয়েছে। কিন্তু নার্সিং প্রশাসনকে ধ্বংস করে একটি মহল নিজেদের মত করে কুক্ষিগত করার অপচেষ্টা করছে। যতবার অবশেষে করা হয়েছে ততবারই সর্বস্তরের নার্সগণ তা প্রতিহত করেছে। আগামীতেও সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 6 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 12 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 13 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক