হোম
কভিড-১৯

১০ টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামীদের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ৫:৫০ অপরাহ্ণ

১০ টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামীদের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার-এম কে নিউজ

ফাইল ছবি

বিদেশগামীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত এক বৈঠকের পর আজ এ সিদ্ধান্ত নেয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান।স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, এখন যেহেতু বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে, ফলে বিদেশগামী মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। যে কারণে তাদের জন্য ঢাকায় মাত্র একটি কেন্দ্র থাকায় সেখানে ব্যাপক ক্রাউড বা ভিড়ের চাপ সৃষ্টি হবে।

তিনি বলেছেন, এ কারণেই দশটি বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ দশটি প্রতিষ্ঠান হচ্ছে- আন্তর্জাতিক উদারাময় কেন্দ্র বা আইসিডিডিআরবি, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়গনস্টিকস, ল্যাব এইড লিমিটেড ধানমন্ডি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, আইদেশী, পপুলার ডায়গনস্টিক সেন্টার ধানমন্ডি, স্কয়ার হাসপাতাল,এভার কেয়ার হাসপাতাল, প্রাভা ডায়াগনস্টিক এবং ইউনাইটেড হাসপাতাল।

এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য আইইডিসিআর এবং সরকারি কর্মচারী হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। মহামারির কারণে কয়েক মাস বন্ধ থাকার পর এখন ক্রমে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিমান চলাচল নতুন করে শুরু হতে যাচ্ছে।

সর্বশেষ ভারতের সঙ্গে ২৮ শে অক্টোবর থেকে বাংলাদেশের বিমান চলাচল শুরু হবে বলে জানা যাচ্ছে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ সনদের জন্য ঢাকার মহাখালীতে ডিএনসিসি মার্কেটে স্থাপিত করোনা আইসোলেশন সেন্টারে কোভিড নমুনা পরীক্ষার কেন্দ্র স্থাপন কর হয়েছিল।

ঢাকায় শুধুমাত্র একটি কেন্দ্রে নমুনা দেয়ার বাধ্যবাধকতা থাকায় অনেক যাত্রীরই নমুনা দিতে এবং সনদ পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। এখন যেকোন দেশে যাবার জন্য সরকারী প্রতিষ্ঠানগুলোর বাইরেও নতুন অনুমোদিত ১০ টি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সনদ নিতে পারবেন যাত্রীরা। গত ৩০শে জুলাই স্বাস্থ্য সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে জানায় বিদেশে গমনেচ্ছু বাংলাদেশিদের করোনাভাইরাসমুক্ত সনদ নিতে হবে সারাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ১৯টি হাসপাতাল থেকে।

এর মধ্যে ঢাকার চারটি হাসপাতালের নমুনা সংগ্রহ করা হচ্ছে শুধুমাত্র ডিএনসিসি কোভিড আইসোলেশন সেন্টার থেকে। আর ঢাকার বাইরের ১৫টি হাসপাতালের নমুনা সংগ্রহ করা হবে ওই হাসপাতাল বা ল্যাবের অধীনে বুথ থেকে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 6 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 12 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 13 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক