admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
সৌদিতে ঈদের তারিখ নির্ধারণ বৃহস্পতিবার ১৩ মে। সৌদি আরবে গতকাল (১১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ, এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে যাচ্ছে। সে হিসেবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৩ মে)। চাঁদ দেখে নয়, এবার জ্যোতি র্বিদ্যাকে কাজে লাগিয়ে দেশটিতে ঈদের এই তারিখ নির্ধারণ করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়, গতকাল ১১ মে সৌদি আরবের আকাশে কোথায়ও চাঁদ দেখা যায়নি। তারপর দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার ঈদের তারিখ নির্ধারণ করে। সৌদি আরবের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। এতদিন চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের তারিখ নির্ধারণ করা হতো।
এদিকে, সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে। তাই শুক্রবার বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারটা একপ্রকার নিশ্চিত। যেহেতু আরবি মাস কখনই ৩১ দিনের হয় না, সেহেতু শুক্রবারের পর ঈদ অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। তবে আজ বুধবার সন্ধ্যায় যদি দেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার সৌদি আরবের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ঈদ অনুষ্ঠিত হতে পারে।