হোম
দুর্ঘটনা

সেন্টমার্টিনে কাছে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি, বহু হতাহতের আশঙ্কা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ

স্থানীয় ট্রলারের সহায়তায় নিমজ্জিত ট্রলারটিকে টেনে সোজা করা হচ্ছে। সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে একটি ট্রলারডুবিতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত সেখান থেকে ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। এদের সবাই নারী ও শিশু। জীবিত উদ্ধার করা হয়েছে ৭১ জনকে। উদ্ধারপ্রাপ্তদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এস এম জাহিদুল ইসলাম বিবিসিকে বলেছেন, ট্রলারটিতে থাকা অধিকাংশ মানুষই টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা। এরা সবাই দালালদের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল, বলেন লে. কমান্ডার ইসলাম। তিনি আরো জানাচ্ছেন, নিমজ্জিত ট্রলারটির ভেতরে আরো মানুষ থেকে থাকতে পারে বলে তাদের আশঙ্কা।

উদ্ধারপ্রাপ্তদের একাংশ।

উদ্ধারপ্রাপ্তদের একাংশ।

যাদের উদ্ধার করা হয়েছে, তাদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তাতে সম্ভবত ১৩৮ জন যাত্রী ছিল ট্রলারটিতে। অনেক সময় পাচারকারীরা নারী ও শিশুদের ট্রলারের ডেকে রেখে দরজায় তালা মেরে দেয়” উল্লেখ করে লে. কমান্ডার ইসলাম বলেন, এরকম ঘটনা ঘটে থাকলে তাদের জীবিত পাওয়ার আশা নেই। তবে সেটা স্পষ্ট হবে ট্রলারটা পানি থেকে তুলে আনার পরই।এরই মধ্যে স্থানীয় দুটি ট্রলারের মাধ্যমে নিমজ্জিত ট্রলারটিকে টেনে সোজা করা হয়েছে। নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘দুর্জয়’ সেন্টমার্টিনের পথে রয়েছে। ঘটনাটি ঘটেছে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম প্রান্তে জিঞ্জিরা নাম স্থানে সৈকতের কাছেই।

 

লে. কমান্ডার ইসলাম বলেন, ট্রলারডুবির ঘটনাটি ভোররাত তিনটের দিকে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সম্ভবত টেকনাফের নোয়াখালী নামক স্থান থেকে এদেরকে নিয়ে ট্রলারটি রওয়ানা দিয়েছিল মধ্যরাতের পরে। নৌবাহিনী অবশ্য ট্রলারডুবির খবর জানতে পারে সকাল ছয়টার দিকে। লে. কমান্ডার ইসলাম বলেন, স্থানীয়দের ফোন পেয়ে তিনি নৌবাহিনীর সদস্যদের নিয়ে পেট্রোল বোটে করে সেখানে যান। গিয়ে তিনি দেখেন, একটি দেশীয় ট্রলার আধা নিমজ্জিত অবস্থায় আছে। বহু মানুষ ট্রলারটি ধরে ভেসে থাকার চেষ্টা করছে। আর আশপাশে মৃতদেহ ভাসছে। বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার খবর প্রায়ই আসে। এভাবে সাগরপাড়ি দিতে গিয়ে বহু নৌকাডুবির ঘটনা ও বহু হতাহতের ঘটনা ইতিপূর্বে ঘটেছে। সাম্প্রতিক সময়ে নৌবাহিনী ও কোস্টগার্ড কক্সবাজারের রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার বহু চেষ্টা নস্যাৎ করেছে, বহু রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পেও ফিরিয়ে এনেছে, যাদের মধ্যে বরাবরই উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশুর উপস্থিতি ছিল।

কেন মালয়েশিয়ায় গিয়ে বিয়ে করতে এতোটা আগ্রহী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নারীরা? লেফটেন্যান্ট কমান্ডার জাহিদুল ইসলাম বলছেন, জীবিত উদ্ধারপ্রাপ্তদের তারা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে যাচ্ছেন। এদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্থানীয় থানায় হস্তান্তর করবে কোস্টগার্ড। তারা এদের সাথে কথা বলে দুজন দালালের তথ্যও পেয়েছেন। তাদেরকে খোঁজা হচ্ছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধার অভিযানের পাশাপাশি এ নিয়েও তদন্ত চলছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 3 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 7 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক