শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাধীন সেতাবগঞ্জ পৌরসভার সওদাগরপট্টি এলাকা থেকে শনিবার প্রায় ১ হাজার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিনষ্ট করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে সাইফুল হুদা।
সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় সওদাগরপট্টি এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রির সময় একজন পোনা মাছ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এমন খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে সাইফুল হুদা। ঘটনা স্থলে পৌঁছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানতে পারেন পোনা মাছ ব্যবসায়ী জীবন্ত পোনামাছ এবং মাছের হাড়ি ফেলে পালিয়েছে।
এ সময় উপস্থিত জনতার সম্মুখে আনুমানিক প্রায় ১ হাজার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বিনষ্ট করার পাশাপাশি সেগুলো মাটিচাপা দেওয়া হয়। মৎস্য ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুসারে আফ্রিকান মাগুরসহ পরিবেশের জন্য ক্ষতিকর মাছসমূহ আমদানি, ক্রয়, বিক্রয়, চাষ, প্রজনন ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে