হোম
আইন-বিচার

সুনামগঞ্জ জামালগঞ্জের সাচনা মন্দিররের রেকডীয় ভূমি অবৈধ দখলমুক্ত করার দাবীতে সংবাদ সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২ ৬:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউপির সাচনা গ্রামে শতবছরের পুরোনো শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের নামে রেকডীয় ভূমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের হুমকি দামকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় সাচনা শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি ও গ্রামবাসির আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক গোপাল ভক্ত নারী পূরুষরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সাচনা শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি সহ সাধারন সম্পাদক ভজন পাল। এ সময় আরো বক্তব্য রাখেন,জামালগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার,গ্রামের মুরুব্বী নারায়ন রায়,উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি সুধীর রায়, সহ সভাপতি জয়বেন্দ্র পাল,ডা. পি সি সরকার,হিমাংশু চৌধুরী,রুনু বণিক ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জ্যোতির্ময় রায় মণি প্রমুখ।

নেতৃবৃন্দরা তাদের লিখিত বক্তব্যে বলেন,সাচনা মৌজার ৩৩১ খতিয়ানের ৪৬৪২ দাগের ২৮ শতক,৪৬৭২ দাগের ৯ শতক চারা ভূমি নিয়ে মোট ৩৭ শতক ভূমি সাচনা গ্রামের শংকর চন্দ্র সরকারের ছেলে মন্তোষ চন্দ্র সরকার ১৮ শতক এবং এই দুই দাগে ১৪ শতক বাড়ি ও ৫ শতক চারা ভূমিসহ মোট ১৯ শতক জায়গা শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের নামে রের্কড বিদ্যমান। শ্রী শ্রী গোপাল মন্দির পাক বিট্রিশ আমল থেকেই ধর্মীয় সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এরমধ্যে ১৪ শতক রেকডীয় জায়গাটুকু বর্তমানে শ্রী শ্রী সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের একটি অংশদখলের পায়তাঁরায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়। বাকি ৫ শতক জায়গাতে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির স্থাপন করে পরিচালনা কমিটির সদস্যরা নিত্যসেবা দিয়ে আসলেও দখলদার পক্ষ এলাকার কিছু সুযোগ সন্ধানীরা বহিরাগতদের এনে তাদের প্রতিনিয়ত হুমকি দামকী দিয়ে আসছে।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর শ্রী শ্রী গোপাল মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রদীপ পুরকায়স্থ বাদি হয়ে হুমকিদাতা সাচনা গ্রামের গিরিধারী পাল, অজিত রায়,দ্বীজরাজ পাল,জামালগঞ্জ উত্তর ইউপি সচিব প্রদীপ রায়,অসীম সরকার,রামানন্দ পালসহ অঞ্জাতনামা আরো ১০/১৫জনকে বিবাদি করে জামালগঞ্জ থানায় একটি জিডি করা হয়। যার জিডি নং-১০৮১,তারিখ ২৭/১১/২০২২ইং ।

এদিকে গত ১৩ ডিসেম্বর ২০২২ইং তারিখে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব ও পুলিশ প্রশাসন নিয়ে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পরিদর্শনে আসেন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মন্দির ভাঙ্গার নির্দেশ প্রদান করলে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা ভাঙ্গার কারণ জানতে চাইলে তিনি তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয়ার চেষ্টা করলে সাচনা গ্রামের শত শত গোপাল ভক্তরা মন্দির প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ করলে মন্দির ভাঙ্গার নির্দেশ প্রত্যাহার করলে ও মন্দিরের চতুরদিকে বাশঁ দিয়ে ভক্তদের প্রবেশ বন্ধ করে দেন এবং মন্দিরে প্রতিদিনের সেবা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
অবিলম্বে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের দখলকৃত ভূমি উদ্ধার ও হুমকিদাতাদের গ্রেপ্তারের জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট দাবী জানান।

এ ব্যাপারে প্রতিপক্ষ জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনের লাইন কেটে দেয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব জানান,এখানে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি ও শ্রী শ্রী অনুকূল ঠাকুরের এই দুটি পক্ষ আছে তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন। এখানে যেন আইন শৃংখলার অবনতি না হয় সেজন্য উপজেলা প্রশাসনের তরফ থেকে গোপাল জিউর মন্দিরে আপাতত সেবা কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। ##

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক