হোম
অপরাধ

সুনামগঞ্জে চোরাচালানির সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের নামে মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে চোরাকারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে দুধের আউটা গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে চোরাচালানি সিন্ডিকেটের সদস্য মল্লিক মিয়া।সাংবাদিকরা বলছেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে নির্বিঘ্নে চোরাচালান পাচার করার জন্য তাদের হয়রানি করার চেষ্টা করছে চোরাচালানি সিন্ডিকেট। চোরাচালানি সিন্ডিকেট চোরাচালানের সংবাদ প্রকাশের জের ধরে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁ এর ছেলে চোরাচালানি সিন্ডিকেটের মুলহোতা আবুল বাসার খান নয়ন এর নির্দেশে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

এ মামলার বাদী ও তিন স্বাক্ষী একই চোরাচালানি সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তবে এমামলার বিষয়ে কিছুই জানেন না বলে এপ্রতিবেদকের কাছে মুঠোফোনে স্বীকারোক্তি দিয়েছে তিন স্বাক্ষী।গত (২২সেপ্টেম্বর) চোরাচালান বন্ধে ও সংবাদ প্রকাশ করার দায়, চোরাচালানিদের মামলা, হামলার নিরাপত্তা চেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবর স্থানীয় সাংবাদিক সাবজাল হোসেন একটি লিখিত আবেদন করেন।

জানা গেছে, গত এক বছর ধরে জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট, বড়ছড়া, লাকমা, লালঘাট, বাশঁতলা, চারাগাঁও ও কলাগাঁও সীমান্ত এলাকা দিয়ে ওই চোরাচালান সিন্ডিকেডের সদস্যরা বিজিবি, পুলিশ, র‌্যাব ও সাংবাদিকদের নাম ভাঙিয়ে মোটা অংকের চাঁদা নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভারত থেকে বিপুল পরিমাণ কয়লা বিনাশুল্কে সীমান্তের ওপার থেকে এপারে এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এতে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সিন্ডিকেট দলের মুলহোতা বালিয়াঘাট গ্রামের উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁ এর ছেলে আবুল বাসার খান নয়ন, দুধের আউটা গ্রামের লেবু মিয়ার ছেলে মল্লিক মিয়া, তাজুদ আলীর ছেলে শাহাঙ্গীর, মৃত হাসিমের ছেলে শামীম, মিরাশ আলীর ছেলে মোস্তফা, লায়েক মিয়ার ছেলে রতন, লালঘাট গ্রামের জয়নাল মিয়া, জয়নালের ছেলে হাবিবুর, একই গ্রামের লায়েক মিয়ার ছেলে আনোয়ার, লালঘাট গ্রামের আবুল হোসেন।

জানাযায়, আল-ফারুক এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজে কয়েক বছর ধরে কয়লা স্টক না থাকলেও তারা আল-ফারুক এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ এর ভূয়া চালান পত্রের মাধ্যমে অবৈধভাবে চোরাই কয়লা ইঞ্জিনের নৌকা বোঝাই করে নেত্রকোনা, চামড়াঘাট, মধ্যনগর, কমলাকান্দা ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। আর এই চোরাচালান নিয়ে জাতীয় দৈনিক সকালের সময়, দৈনিক পুণ্যভূমি, আর এম সি নিউজ, দৈনিক আলোকিত সকাল, দৈনিক ক্রাইম তালাশ, অনলাইন পোর্টাল গ্রামীন নিউজ, সবারকথা, আজকের আলো, রবিনিউজ, জনতারকথা, হ্যালো সুনামগঞ্জ ডটকম সহ বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এরপরই সংশ্লিষ্ট প্রশাসন সীমান্তের চোরাচালান বন্ধে তৎপর হয়ে ওঠে। এরপরই স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় বিভিন্ন সময়ে তাহিরপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে একাধিক চোরাই কয়লা বোঝাই নৌকা আটক করে। একাধিক মামলাও হয়।এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর সকালে পুলিশের অভিযানে নয়ন সেন্ডিকেটের আরও একটি চোরাই কয়লা বোঝাই নৌকা আটক হয়। এ নিয়ে দৈনিক সকালের সময়, দৈনিক পুণ্যভূমি, দৈনিক আলোকিত সকাল, ও আর এম সি নিউজ সহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ওই নয়ন সেন্ডিকের সদস্যরা ২৮ নভেম্বর সুনামগঞ্জ আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে।

দৈনিক সকালের সময়’ প্রিন্ট ও অনলাইন পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাবজল হোসাইন, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আহম্মদ কবির, জাতীয় দৈনিক লাল সবুজের দেশ এর জেলা প্রতিনিধি আবু জাহান সহ আরও দু’জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করে। এর বাদী চোরাকারবারে জড়িত মল্লিক মিয়া নামের এক ব্যক্তি।

আর মামলার স্বাক্ষী হয়েছেন চোরাকারবারে জড়িত ব্যক্তিরাই। আর ওই তিন স্বাক্ষী মামলার বিষয়ে কিছুই জানে না বলে গণমাধ্যমকর্মীদের জেরায় স্বীকার করেছেন। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আমি শুনেছি এরকম একটি মামলা হয়েছে তবে এখনো আমরা পাইনি। আমার কাছে মামলা আসলে আমি সঠিক ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন কোর্টে পাঠাবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 3 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 7 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক