হোম
অপরাধ

সুনামগঞ্জের তাহিরপুরে চোরাকারবারিদের ভয়ে আতঙ্কে এলাকা ছাড়া তিন সাংবাদিক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তের চোরাই কয়লা পাচার নিয়ে সংবাদ প্রকাশ করায় মামলা, হামলাসহ একের পর এক তান্ডব চালিয়ে যাচ্ছে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চোরাই কয়লা পাচারকারী চক্রের মুলহোতা আবুল বাশার খাঁ নয়ন ও তার সহযোগীরা। এদের ভয়ে আতঙ্কে এলাকা ছাড়া তাহিরপুরের তিন সাংবাদিক।স্থানীয়রা জানান, তাহিরপুর সীমান্তে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয় মেসার্স আল-ফারুক এন্ড ব্রাদার্স নামক ডিপুর ভূয়া চালান পত্রের মাধ্যমে গত ৬ মাস ধরে লাকমা, লালঘাট, বাঁশতলা, চারাগাঁও, বাগলী ও কলাগাঁও সীমান্ত এলাকা দিয়ে চোরাই কয়লা ও মাদক নির্বিঘ্নে পাচার করে আসছে উপজেলার বালিয়াঘাট গ্রামের উপজেলা আওয়ামী লীগের সভাপতির গুণধর পুত্র চোরাচালান সিন্ডিকেটের মুলহোতা ও চাঁদাবাজ আবুল বাশার খাঁ নয়ন ও তার সহযোগীরা।
তারই ধারাবাহিকতায় গত ২৬ শে নভেম্বর উপজেলার টাংগুয়ার হাওর সংলগ্ন পাঠলাই নদীর পুরানবাগ নামক এলাকায় তাহিরপুর থানা পুলিশের একটি টিম এস আই নাজমুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৮ মেট্রিকটন চোরাই কয়লা সহ ২টি স্টীলবডি নৌকা আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই কয়লার নৌকায় থাকা বালিয়াঘাট গ্রামের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ’র গুণধর পুত্র চোরাকারবারি আবুল বাশার খাঁ নয়ন (৩০), তার সহযোগী দুধের আউটা গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে মল্লিক মিয়া (৩৫), মৃত আঃ আব্দুল গফুর মিয়ার ছেলে তাজুদ আলী (৪২), তাজুদ আলীর ছেলে সাহাঙ্গীর (২২), মৃত আব্দুল হাসিমের ছেলে শামীম ওরফে চোরা শামীম (২৮), একই গ্রামের মিরাশ আলীর ছেলে আব্দুল্লাহ (২৮), নদীতে ঝাপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে ৩৮ মেট্রিকটন চোরাই কয়লা সহ ২টি স্টীলবডি নৌকা আটক করে তাহিরপুর থানায় এনে পরিত্যক্ত অবস্থায় জব্দ দেখিয়ে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করেন তাহিরপুর থানা পুলিশ। এব্যাপারে সংবাদকর্মীরা অসংখ্য প্রিন্ট ও অনলাইন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এরই জের ধরে চোরাচালানিরা ক্ষিপ্ত হয়ে তাহিরপুরের তিন সাংবাদিক সহ ৫ জনের নাম উল্লেখ করে গত ২৮ শে নভেম্বর সুনামগঞ্জ আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করে চোরাকারবারি সিন্ডিকেটের অন্যতম সদস্য মল্লিক মিয়া।
মিথ্যা অভিযোগ করেও শান্ত হয়নি চোরাকারবারিরা, গত (২ জানুয়ারি) সাংবাদিক সাবজল হোসাইন সংবাদ সংগ্রহ শেষে ওই দিনই সন্ধ্যা ৬ টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার ড্রাম্পের বাজার কান্দার পাশে সরকারি রাস্তায় উঠা মাত্রই প্রাণে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত সঙ্ঘবদ্ধ হয়ে শালারে ধর বলে হামলার চেষ্টা করে উপরে উল্লেখিত চোরাকারবারিরা। এহেন পরিস্থিতি দেখে সাংবাদিক সাবজল হোসাইন মোটরসাইকেল পেলে রাস্তার পাশে থাকা জৈনক কালন মিয়ার দোকানে দৌড়ে গিয়ে আশ্রয় নেন। পরে দোকানে থাকা লোকজন কয়ক ঘন্টা চেষ্টার পর ওই সাংবাদিককে চোরাকারবারি ও হামলাকারীদের কবল হতে উদ্ধার করেন।
সাংবাদিক সাবজল হোসাইন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাযায়, সাংবাদিক সাবজল হোসাইন সংবাদ সংগ্রহের কাজ সেরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিলে ড্রাম্পের বাজার কান্দায় আসা মাত্রই নয়ন, মল্লিক সহ তাদের সহযোগীরা পূর্বপরিকল্পিত সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সাংবাদিককের দিকে এগিয়ে আসে। তাদের এমন পরিস্থিতি দেখে সাংবাদিক সাবজল তার চালিত মোটরসাইকেল পেলে দৌড়ে কালনের দোকানে গিয়ে আশ্রই নেয়। ওই দোকানে সাংবাদিক সাবজলকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে উপরে ওই চোরাকারবারিরা। এমতাবস্থায় সাংবাদিক সাবজল নিজেকে বাঁচাতে তাৎক্ষনিক ৯৯৯ এ কল করে প্রাণে বাঁচার আকুতি করে সহায়তা চান। ৯৯৯ এ কল করার পরে রাত ৯ টার দিকে তাহিরপুর থানার এসআই শাহাদাৎ ঘটনাস্থলে পৌঁছার উদ্দেশ্যে রওয়ানা দেন এমন সংবাদ মূহুর্তেই ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ওই সময় স্থানীয় প্রায় অর্ধশত লোকজনের সামনে, প্রকাশ্যে ওই সাংবাদিক সাবজল হোসাইন ও তার স্বজন এবং তার সহকর্মী তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি আবু জাহান তালুকদার ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আহাম্মদ কবিরকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে মূহুর্তেই ছটকে পড়ে উপড়ে উল্লেখিত চোরাকারবারিরা।
চোরাকারবারিদের এহেন তান্ডবে ও ভয়ে ওইদিন থেকেই এলাকা ছেড়ে আত্মগোপন করে আছেন এই তিন সাংবাদিক। বর্তমানে সাংবাদিক সাবজল হোসাইনের স্বপরিবার প্রাণনাশের আশংকায় রয়েছেন। জীবনের নিরাপত্তা বিষয় চিন্তা করে এবং হত্যার চেষ্টার বিষয়টি উল্লেখ করে আদালতে একটি মামলাও দায়ের করেন সাংবাদিক সাবজল হোসাইন। এ বিষয়ে জানতে চোরাচালান পাচার চক্রের মুলহোতা আবুল বাশার খাঁ নয়ন ও তার সহযোগী মল্লিক মিয়ার মুঠোফোনে একাধিক বার কল করা হলে তারা ফোন রিসিভ না করার তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 2 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক