admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২০ ৮:১৩ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টাবাজার এলাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেট ধসে নিহত ৪, আহত ২ নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম্মেল হক তোজাম (৬৫), শাহজাদপুর উপজেলার বাসিন্দা গরু ব্যাপারী খাদেম আলী (৫০), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬) ও নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪)।

আহতরা হলেন- তালম ইউনিয়নের লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১) ও তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩)। তারা বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, বিকেলে ওই কলেজের মাঠে গরু ছাগলের হাট বসে। হঠাৎ কলেজের নির্মাণাধীন গেটটি ধসে পড়লে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে।