admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজ ২৮ আগস্ট ২০২১ দুপুর ১২টা পর্যন্ত, আমরা প্রাথমিক ভাবে স্থানীয় ভাবে প্রেরিত কভিড-১৯ এ সংক্রমণের ১১৩ জন নতুন আক্রান্তের কথা জানিয়েছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর মধ্যে ৩২ জন পূর্ববর্তী আক্রান্তের কথা জানিয়েছেন। যা গত ২৪ ঘন্টায় আক্রান্তের সাথে যুক্ত এবং ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ২৭ জনকে পূর্ববর্তী আক্রান্ত ব্যক্তিদের নজরদারির মাধ্যমে সনাক্ত করা হয়েছিল। বর্তমানে ২৯ জন আশঙ্কা মুক্ত।
এছাড়াও, আরও ৮ জন বাহির থেকে এসেছে যা ইতিমধ্যে স্টে-হোম নোটিশে (এসএইচএন) রাখা হয়েছে বা সিঙ্গাপুরে আসার পর তাদের আলাদা ভাবে রাখার ব্যবস্থা করেছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। অন্যদেশ থেকে সিঙ্গাপুরে আসার সময় ৪ জনকে সনাক্ত করা হয়েছিল, যখন তাদের এসএইচএন সনাক্ত করে নিবির পরিচর্যায় রাখা হয়।
এর মধ্যে ২৫ জন আক্রান্ত ব্যাক্তি বুগিস জংশন ক্লাস্টারের সাথে যুক্ত। স্বাস্থ্যমন্ত্রণালয় বলেন আমরা এখনও আক্রান্ত ব্যাক্তির নিশ্চিত করণের মাধ্যমে কাজ করছি, সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানান আজ রাতে আরও আপডেট পেশ করব বলে মন্তব্য করেছেন।