admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুন, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ
মুক্ত কলম বকা অসিয়া সিঙ্গাপুরঃ আজকে ৭ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে আজকে নতুন ১৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷ সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২১০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের মধ্যে ৯ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। এই ৯ জনের মধ্যে ৫ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট।
তাছাড়া আজকে কমিউনিটি থেকে ৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। যা ১০ মে এর পর সর্বনিম্ন সংখ্যা৷ তবে আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷