admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৩০ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে আজকে নতুন ৫৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত।যা ১১ সেপ্টেম্বর ২০২০ এর পর একদিনে সর্বোচ্চ সংখ্যা বলে জানা গেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ৫০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তের মধ্যে ৫৫ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। কমিউনিটি থেকে ৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷