admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২০ ৬:০৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৩০ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে নতুন ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন৷ ডরমিটরি থেকে একজন এবং কমিউনিটি থেকে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে ৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৯ অক্টোবর নতুন ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৭৮৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জনের মৃত্যু হয়েছে।
৩৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ৩০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷